গতকাল দিঘলিয়া উপজেলার চারপাশে দীঘলদ্বীপে ২৫০ পিচ নিম গাছের চারা রোপণ করার কার্যক্রম শেষ হয়।
দিঘলিয়া উপজেলার চারপাশে পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনরাত কাজ করছে ব্রহ্মগাতী ব্লাড লাইন। গত ৩ বছর ধরে এ সেচ্ছাসেবি সামাজিক সংগঠনটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদের এসকল ভালো কাজে সর্বদা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে অনুপেরণা দিচ্ছেন যিনি, তিনি হচ্ছেন দিঘলিয়াকে স্বপ্নের দিঘলিয়া হিসেবে বিনির্মাণের কারিগর দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গতকাল ২৫০ পিচ নিমগাছ দিয়ে সহযোগিতা করেছেন ব্রহ্মগাতী ব্লাড লাইনকে। গাছ পেয়ে এবং দিঘলিয়ায় বৃক্ষ রোপন অভিযানে অংশগ্রহণ করতে পেরে ব্রহ্মগাতী ব্লাড লাইনের সকল স্বেচ্ছাসেবী সদস্যরা আনন্দিত ও গর্বিত।
ব্রহ্মগাতী ব্লাড লাইনের মানবিক প্রাণ তানভীর আহমেদ মুন্না সকলের উদ্দেশ্যে বলেন, কৃতজ্ঞতা স্বীকার করছি সকল সেচ্ছাসেবী ভাইদের প্রতি। আজ সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা সফলতা লাভ করছি। গাছ যেই রোপণ করুক, পরিচর্যার দায়িত্ব সবার। তাই আপনিও শরিক হোন পরিবেশ রক্ষার আন্দোলনে,আপনি নিজেই একটা অক্সিজেন ব্যাংকের মালিক হতে পারেন, ভালো থাকবে বাংলাদেশ। দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী ব্লাড লাইনের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম কে অভিনন্দন জানিয়েছেন তদের এই কর্মকা-ের সময় উপস্থিত থাকার জন্য।