খুলনার ৫ টি হাসপাতালে ঈদের ছুটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন,জেনারেল হাসপাতালে ৩ জন,শেখ আবু নাসের হাসপাতালে ৬ জন,গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।এদিকে বিগত ৪ দিনে খুলনা বিভাগের ১০ জেলায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে।খুমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ সুহাস রঞ্জন হালদার বলেন,বিগত ২৪ ঘন্টায় এ হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।এরা হলেন সাতক্ষীরা তালার মুফিজুর রহমান (৫২) ও কুটালি পাড়ার আবদুল মজিদ (৮০)। খুলনা জেনারেল হাসপাতালের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ বলেন,গত ৪ দিনে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। কেবল মাত্র ঈদের পর দিন সকাল পর্যন্ত কারো মৃত্যু হয়নি।শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন,বিগত ৪ দিনে সেখানে ৬ জনের মৃত্যু হয়।নগরীর ২ টি বেসরকারি হাসপাতালে বিগত ৪ দিনে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ জন ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৬ মৃত্যু হয়।গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান বলেন,বিগত ৪ দিনে এ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়।খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার এডমিন এ- এইচআর মোঃ হামিদুল ইসলাম খান এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ জসিমুদ্দিন হাওলাদার বলেন,বিগত ৪ দিনের মধ্যে গতকাল সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।বিগত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়ে যাচ্ছে। অনেকে বাড়িতে রেখে চিকিৎসা করানোর জন্য অক্সিজেন সংকটে কেউ কেউ মারা যাচ্ছে বলে সূত্র থেকে জানা যায়।