পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামে করোনা উপসর্গ নিয়ে আঃ হালিম (৩০) নামের এক যুবক মারা গেছেন। সে ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আফছার আলী জানান,আঃ হালিম কুমিল্লায় চাকুরি করতেন। ঈদের আগের দিন সে বাড়িতে আসে। বাড়িতে এসেই অসুস্থ হয়ে পড়েন। তার জ¦র,কাশি,ঠান্ডাসহ করোনা উপসর্গ ছিল। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (২৩ জুলাই) ভোরে পাবনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। আঃ হালিমের মৃত্যুতে এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে।