চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিলপাড়ে গেলে বোঝার উপায় নেই দেশে করোনা পরিস্থিতি মহামারি আকার বিরাজ করছে। ঈদের দিন মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও ঈদের পরের দিন থেকে সেখানে পা রাখা ভার। করোনা ভাইরাসের এই মহামারির মধ্যেও পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েছে সকলেই।
চাটমোহর-হান্ডিয়াল সড়কের বওশা ব্রিজ,ধর্মগাছা ব্রিজ,দরাপুর ব্রিজসহ বিলের মাঝে দিয়ে যাওয়া সড়কে হাজার হাজার মানুষ। বিল সৈকত বলে পরিচিত এই এলাকায় আবাল-বৃদ্ধ-বনিকার পদচারনা। নসিমন,করিমন,মোটর সাইকেল,অটোভ্যান,সিএনজি চালিত থ্রি-হুইলারসহ সড়কে অসংখ্য গাড়িরর কারণে ছিল তীব্র যানজট। শত শত উঠতি বয়সী ছেলে-মেয়ে গুমানী,বড়াল নদীতে নৌকায় ভ্রমণ করছে।
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের নির্দেশনা থাকলেও চাটমোহর উপজেলার বোয়ালমারী,দরাপপুর,বওশা ও ধর্,াছা ব্রিহ,নিমাইচড়াসহবিলপাড়ের অন্যান্য এলাকায় কোনো কিছুই মানা হচ্ছে না।
বিলের বুকে দ্রত বেগে এক পাশ থেকে আরেক পাশে ছুটে চলছে স্পিডবোট বা শ্যালো ইঞ্জিনচালিত নৌকা। হৈ-হুল্লোড়ে মেতে উঠছেন সবাই। ছোট বড়,শিশু কিশোর, তরুণ-তরুণী এমনকি বৃদ্ধদেরও মিলনমেলায় পরিণত হয়েছে বিলপাড়। বিভিন্ন এলাকা থেকে চলনবিলের জলরাশি প্রত্যক্ষ করতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন সবাই।
কেউ সিএনজিতে,মোটরসাইকেলে,অটোভ্যানে,কেউ মাইক্রোবাসে আবার কেউ ইজিবাইকে করে ঘুরতে এসেছেন। নানা রকম পণ্য দিয়ে সাজানো হয়েছে দোকানগুলো। বিভিন্ন খেলনা,বাঁশি, বেলুন, মাটির গাড়ি,খাবারের দোকান রয়েছে এখানে। এছাড়া গুমানী ও বড়াল নদীর বুকে ও বিলেল মধ্যে ভাসমান বেশ কিছু পালতোলা নৌকা নজর কাড়ছে দর্শনার্থীদের।
পাবনা শহর,আটঘরিয়া,বড়াইগ্রাম,চাটমোহর,ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষে ভরে গেছে বিলপাড়। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি থেকে হাঁপিয়ে গেছেন তাই ঘুরতে এসেছেন বলে জানান এসব মানুষ।
চলনবিলে এখন ভরপুর পানি। উজানের ঢল আসছে। বিলপাড়ে দাঁড়ালে বাতাসে শোনা যায় পানির শব্দ ও ঢেউ। জল আর সবুজের রঙে প্রকৃতি এঁকেছে শ্যামল ছবি। ফিরে এসেছে জীববৈচিত্র্য।
পাবনা থেকে ঘুরতে আসা আসাদুজ্জামান বললেন,দেশের সব বিনোদন কেন্দ্রগুলো সরকার বন্ধ করায় ঈদের আনন্দে চলনবিলে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আমরাও এসেছি প্রকৃতির কাছে।
চাটমোহর থানার অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,পুলিশ সার্বক্ষনিক চেষ্টা করছে বিনোদন পিপাসুদের স্বাস্থ্যবিধি মানাতে। আমরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।