মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৩ দফা নির্দেশনা দিয়ে ঈদের তৃতীয় দিন অর্থাৎ আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ শুরু হয়েছে।এ সময় গার্মেন্টসহ সব ধরনের শিল্পকারখানা ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় নেয়া হবে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ থাকলেও সীমিত আকারে চলবে ফেরি। তবে ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপারও বন্ধ থাকবে।
এ সময়ে ফেরিতে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার হবে। এ অবস্থা বজায় থাকবে শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেয়া হয়।