খুলনার পাইকগাছায় চোলাই মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা উপজেলার বাতিখালী গ্রামেই আকাম গাজীর পুত্র আজিজুল হাকিম (৩০) ও কাশেম তালুকদারের পুত্র সিরাজুল ইসলাম (৩২)। থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। যার নং-২৪। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (২০ জুলাই) রাত্র আনুমানিক ৯টার দিকে উপজেলার হরিঢালী ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রহিমপুর বাজার এলাকায় অবস্থান নেয়। সন্দেহজনক ভাবে আটককৃতদের গতিরোধ করে পুলিশ। দেহ তল্লাশির একপর্যায়ে তাদের প্যান্টের কোমরের সাথে লুকিয়ে রাখা কোমল পানীয় একটি ক্লেমন ও দুটি স্প্রীডের বোতল ভর্তি চোলাই মদ উদ্ধার করে। হরিঢালী ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের নিকট থেকে তিনটি বোতল ভর্তি ৮০০ গ্রাম বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।