পাবনার চাটমোহরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে চাটমোহর সরকারি কলেজে এক অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক অসহায় দুস্থ কর্মহীন মানুষকে এই ঈদ উপহার দেয়া হয়। ঈদসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন,পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা মাহবুব এলাহী বিশু, মোঃ শামসুজ্জোহা,আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য শাহিদুল ইসলাম শাহেদ,হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন,খন্দকার কিংশুক হোসেন মিশর, রজব আলী বাবলু,ফরহাদ নাসিম লাভলু,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।