পাবনার চাটমোহরে সোমবার সকালে উফশী রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবি জাতের উফশী বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লহ আল মাসুমবিল্লাহ। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিম,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সুফলভোগী কৃষক উপস্থিত ছিলেন। উপজেলার ২ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ বিতরণ করা হয়।