পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম ও তাঁর স্ত্রীর করোনা পজিটিভ। সোমবার তিনি ও তাঁর স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টের জন্য নমুনা প্রদান করেন। পরবর্তীতে তাদের করোনা পজিটিভ ফলাফল আসে। এরআগে সকালে তিনি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম করোনাকালীন সময়ে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করছেন। চলমান পশুর হাট পরিদর্শন করে স্বাস্থ্যবিধি পালনে দিক নির্দেশনা দিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম অবশ্য প্রথম পর্যায়ে করোনার দুই ডোজ টিকা গ্রহণ করেন।
এদিকে সোমবার চাটমোহরে ১৫ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে ৯ জনের পজিটিভ আসে। চাটমোহরে করোনা পরিস্থিতে উর্ধ্বমুখী। গত রোববার ও পিসিআর ল্যাবে ৮জন ও এন্টিজেন পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ আসে।