কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার কয়রা প্রতিনিধি সাংবাদিক আজিজুল ইসলামের পিতা ফজলুল হক গাজী (৯৫) গত রবিবার রাত ২ টার সময় কয়রা উপজেলার ৬নং কয়রা নিজ বাড়িতে বাধ্যকো জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ পুত্র ৬ কন্যা সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার জোহরবাদ তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সাংবাদিক আজিজুলের পিতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। অনুরুপ বিবৃতি প্রদান করেছেন কয়রা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।