দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি উত্তরপাড়া এলাকায় সরকারী দিঘি খননে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, লাখোহাটি গ্রামে ৯ বিঘা জমি নিয়ে এ সরকারি দিঘিটি পুণরায় খনন কাজের জন্য ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ যে ঠিকাদার কাজটি পেয়েছে তিনি ঐ এলাকার একটি মাটি কাটা ভেকু দিয়ে কোন রকমে দিঘির চার পাশ থেকে সামান্য কিছু মাটি কেটে সমান করে দেখিয়েছে কিন্তু দিঘির মাঝখানে ৩ ফিট গভীর করার কথা থাকলেও গভীরে মাটি কাটা হয়নি। এবিষয়ে উপজেলা প্রকৌশলী দপ্তরের সাথে কথা বললে তারা জানান, ঐ কাজটি এলজিইডির আওতায় নয়। তবে এলাকাবাসী সূত্রে জানা যায়, পুকুরটি খননের আগে আরো ভালো ছিল। ১৭লাখ টাকার কাজে ২/৩লাখ টাকা খরচ করেছে।বাকী টাকা সংশ্লিষ্ট ঠিকাদার আতœসাৎ করছে বলে এলাকাবাসী জানান। এদিকে উক্ত কাজের ঠিকাদার কে এবং পুকুরটি কোন দপ্তরের পক্ষ থেকে করানো হচ্ছে তা জানা যায় নি। ঠিকাদারের পক্ষ থেকে বিবরণী চার্ট ঝুলানোর নিয়ম থাকলেও ঠিকাদার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার মানসে কোন চার্ট প্রদর্শন করেনি।এলাকাবাসী এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সহ সকল মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সৈয়দ জাহিদুজ্জামান ০১৭২১০৪৭৬৮০