‘মাস্ক পরার অভ্যাস করূন, করোনামুক্ত বাংলাদেশ গড়ুন’-এ স্লোগানকে সামনে রেখেই সরাইলে পশুর হাটে ফ্রি মাস্ক বিতরণ করেছেন সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য, মেসার্স সম্রাট ফার্ণিশার্সের সত্বাধিকারী, হৃদয়ে সরাইল সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ মৃধা দুলাল। সায়েরা খাতুন ফাউন্ডেশন সহ তিন সংগঠনের সৌজন্যে গতকাল সোমবার সরাইল পশুর হাটে এ বিতরণ কার্যক্রম চলে। মানুষকে করোনা মহামারি থেকে রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষেই এ কর্মসূচি পালন করেছেন তারা। সেখানে পশুর হাটে আসা সহস্রাধিক মানুষের জন্য মাস্ক-এর পাশাপাশি ছিল সাবান দিয়ে হাত ধোঁয়ার সুব্যবস্থা। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাব ও মহিলা কলেজ ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. আইয়ুব খান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, প্রেসক্লাবের দফতর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সদস্য মো. মুরাদ খান, সাংবাদিক দীপক কুমার দেবনাথ। এ ছাড়া সংগঠনের সদস্য কবির খান, মুরাদ মিয়া, উজ্জল ও আরমান উপস্থিত ছিলেন।