পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে পৌরসভার ৪হাজার ৬২১টি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবার প্রতি ১০কেজি করে ঐ চাল বিতরণ করেন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর সচিব গোলাম নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, পৌর সচিব গোলাম নবী ও পৌর কাউন্সিলর পাশু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।