আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ শুরু করা হয়েছে। রোববার (১৮ জুলাই) ইউনিয়ন পরিষদ ও খরিয়াটি গ্রামে চাউল বিতরণ করা হয়।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা (ভিজিএফ) চাউল দরগাহপুর ইউনিয়নের ৩ হাজার ৫৮৫ পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে বিতরণের জন্য বরাদ্দ দিয়েছেন। এসব অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ৫ ও ৬ নং ওয়ার্ডের ৭৫০ পরিবারকে ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করা হয়। পক্ষান্তরে করোনা ভাইরাসের বিধিনিষেধ কার্যকর করার লক্ষ্যে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ১২০০ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন ও পরিচালনা করেন, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, মেম্বার মুজিবর রহমান, শাহিনুর, জাহাঙ্গীর আলম, মোর্তাজুল, আঃ সামাদ ও আঃ মাজেদ।