ওয়ান ব্যাংক লিঃ রংপুর শাখার পক্ষ থেকে করোনা কালীন দুর্যোগে দুস্থ ও মানবতার সেবায় হতদরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন করা হয়। রোববার বিকেলে ব্যাংকের রংপুর শাখার ব্যাবস্থাপক মোঃ আক্তারুজ্জামান অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং মোঃ মাইদুল ইসলাম, প্রিন্সিপাল কর্মকর্তা ও বিএসএম, বুদ্ধদেব চন্দ্র, জুনিয়র কর্মকর্তা স্বাস্থ্যবিধি মেনে দুঃস্থদের মাঝে সুন্দর ও সুষ্ঠুভাবে সিদ্দিক মেমোরিয়াল স্কুল এ- কলেজের মাঠে এই ত্রান বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে সিদ্দিক মেমোরিয়াল স্কুল এ- কলেজের চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম মুকুল উপাধ্যক্ষ উম্মে মাহবুবা খাতুন ওয়ান ব্যাংকের পক্ষ থেকে ৭০০ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন করা হয়। অতিথিরা এ ধরনের সেবা যে কোন দুর্যোগে দুঃস্থ মানুষের পাশে থাকার দৃঢ় ইচ্ছে পোষন করেন।