চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় আদমদীঘি বিএনপির দলীয় কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আদমদীঘি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ আহম্মেদের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য আবু হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আবদুল মহিত তালুকদার, উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ রফি আহম্মেদ আচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, সান্তাহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আহ্বায়ক আবদুল মতিন, যুগ্ম আহ্বায়ক আবদুল বাকি সরকার, নশরতপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, চাঁপাপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সায়েম, সান্তাহার ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন, বিএনপি নেতা কামাল হোসেন, হাজী শামীম আহম্মেদ, আমজাদ হোসেন, উজ্জ্বল হোসেন, ফারুক হোসেন, ফরিদ হোসেন, আবদুর রহিম, জুয়েল রানা, কোরবান আলী, রহমত আলী আল নাঈম, আল নাস্তাইন, আল আমিন প্রমুখ। অপর দিকে রোববার দুপুরে দলীয় কার্যালয়ে আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক থানা যুবদলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মরহুম মাহমুদ হোসেন ভোলার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুদ রানা।