সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন মোঃ আখতারুজ্জামান। গত শুক্রবার তিনি কাশিয়াবাদ স্টেশনের দায়িত্বভার গ্রহন করেন। যোগদানের পুর্বে তিনি সাতক্ষীরা বন আদালতের বন মামলা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা, সাতক্ষীরা গোলপাতা কুপ কর্মকর্তা হিসাবে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন এলাকায় বনজ সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান যোগদান করেই গত শনিবার স্টেশনের অধিনস্থ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।