কয়রা উপজেলার ১৭ জন আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাব ৮ বরিশালের উদ্যোগে নগদ আর্থিক সহায়তা ও ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল উপহার সামগ্রী তুলে দেন র্যাব-৮ বরিশালের সিনিয়র সহকারি পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী। এ সময় তিনি বলেন, জলদস্যুদের পূর্নবাসন ও তাদের স্বাবলম্বী করার জন্য র্যাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আত্মসমর্পণকারী বনদস্যুরা পূনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন। সরকারের পক্ষ থেকে তাদের গুরত্বর অপরাধ ছাড়া অন্যান্য মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনাধীন রয়েছে। এ ছাড়া র্যাব ফোর্সেস ডিজির পক্ষ থেকে বনদস্যু ও জলদস্যুদের বিশেষ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সুবিধা সহ আর্থিক সহায়তার জন্য ভূমিকা রাখা হয়েছে। ঈদ সামগ্রী বিতরনকালে আরও উপস্থিত ছিলেন এসআই তুষার কান্তি মাহাতো, এএসআই গৌতম রায় সহ র্যাবের সদস্য ও স্থানীয় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।