কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে করোনায় আক্রান্ত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল ও তার পরিবারবর্গ এবং খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী এবং অসুস্থ কয়রা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ জুলাই সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি গাজী মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় দোয়া মাহফিলে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, উপজেলা আ.লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মহারাজপুর ইউনিয়ানের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল্যাহ আল মাহমুদ, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কমলেশ কুমার সানা, আ’লীগনেতা সরদার নাজমুস সাদাত, এসএম জিয়াদ আলী,আব্দুস সাত্তার সানা, এসএম ইব্রাহিম, মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, সরদার শফিকুল ইসলাম, আবু ইসা গাজী, যুবলীগ নেতা শাহাবুদ্দিন মালী, আক্তারুজ্জামান খোকন, মোঃ হাবিবুল্লাহ, সম আজগর আলী, সেকেন্দার হায়াত, নাসির উদ্দিন, এসএম মাসুম বিল্লাহ, অলিউর রহমান খোকা, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন, তাতীঁলীগ নেতা ধীরাজ কুমার রায়, মোঃ জাহাঙ্গীর আলম, শেখ জাহাঙ্গীর হোসেন, সৈনিকলীগ নেতা আরাফাত হোসেন, আজমুল হুদা মিঠু,ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া প্রমুখ।