বিরলে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনসহ ০৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যগণের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ উপলক্ষ্যে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মোকাদ্দেস এর সভাপতিত্বে হাসপাতাল চত্ত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ আবদুল কুদ্দুছ।
বিশেষ অতিথি হিসাবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমূখ।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যগণের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিরল উপজেলার গড়-রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর বোর্ডহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালজায় লক্ষীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনসমূহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এ উপলক্ষ্যে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউর রহমান। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কাওসার মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আবুল কাশেম অরু, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি কৃষি প্রণোদনার উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন।