পাবনার বেড়া উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছে উপজেলার প্রশাসন। গত শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে এসব পণ্য সামগ্রী বিতরণ করায় খুশী আশ্রয়ণ প্রকল্পের নিন্ম আয়ের মানুষ।
এসময় চাল,ডাল,তেল,লবণ,সেমাই,চিনি,হ্যান্ডওয়াশ,হ্যান্ড স্যানিটাইজার,সাবান এবং ২ টি ফলজ ও ১ টি ভেষজ গাছের চারা প্রদান করা হয়। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সবুর আলী নতুন বাড়ির আঙিণায় গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান,হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী প্রকৌশল শহিদুল্লাহ এবং স্থানীয় মানুষ। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ঈদ উপহার পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।