খুলনার পাইকগাছায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হলে ২জন রোগী পজেটিভ শনাক্ত হয়েছে। মৃত ২। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মূখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক জানান, শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে ২ জনের করোনার নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মে মাসের পর থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ মোট ২ হাজার ৪৪টি, মোট র্যাপিড এন্টিজেন টেষ্ট ১ হাজার ২৮৬টি, মোট সনাক্ত ৭১৭ জন, সুস্থ ১০জন, মোট ৪৬২ জন, মৃত্যু ১৯ জন। আইসোলশন ওয়ার্ডে নতুন ১জনসহ মোট ভর্তি ১১ জন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, পাইকগাছা পৌরসভার সরল গ্রামের আহম্মেদ আলী গাজীর পুত্র আবু বকর গাজী (৪৮) বুধবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে মারা যান। তার করোনা পজেটিভ ছিল। এদিকে চাঁদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আক্কাজ আলী ঢালী জানান, বাদুড়িয়া গ্রামের মৃত তালেব সানার পুত্র আবদুল কাদের সানা (৭৫) নিজ বাড়ীতে করোনা উপসর্গ নিয়ে শুক্রবার সকালে মৃত্যু করেন। তিনি ১০/১২ দিন যাবৎ জ¦র, কাশি, শ্বাসকষ্ট জনিত উপসর্গে ভুগছিলেন। তবে সরকারি হাসপাতালে বাহিরে বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও কম নয়।