‘বাহাদুর’ খুলনাঞ্চলের বৃহত্তম কোরবানি গরু। তার বয়স ৩ বছর ২৪ দিন। উচ্চতা ৬ ফুটেরও বেশি, লম্বা প্রায় ১০ ফুট ও ওজন প্রায় ৩৫ মন। বাহাদুরের মালিক চাইছে ২০ লক্ষ তবে দাম উঠেছে ৯ লক্ষ টাকা। বাহাদুরের নাম ্এলাকায় ছড়িয়ে পড়েছে। মেইন সড়কের পাশে বাড়ি হওয়ার কারণে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে বাহাদুরকে দেখতে। খুলনার পাইকগাছায় হরিঢালী ইনিয়নের রামনাথপুর গ্রামের শেখ সাদেকুজ্জামান শখের বসে পোষেণ বাহাদুরকে। শেখ সাদেকুজ্জামান জানাান, তিনি বাড়িতে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভী পোষেণ। গাভীটির নাম রাখেন রানী। রানীর প্রথম বাচ্চা এই বাহাদুর। বাহাদুরের জন্মের সময় তার ওজন ছিল ৪২ কেজি। দেখতে হিষ্টপুষ্ট ও নাদুস-নুদুস হওয়ায় তার নাম রাখা হয় বাহাদুর। এখন বাহাদুরের প্রতিদিন সাতশ টাকার খাবার লাগে। দিনে ৩ বার গোসল করানো হয় ও সার্বক্ষণিক ফ্যানের ব্যবস্থা আছে। বাহাদুরকে গোয়াল ঘর থেকে বের করা হয়না। কারণ বাহাদুরের উচ্চতা ও তার বড় আকারের কারণে ঘরের দরজা দিয়ে বের হতে পারে না। তাকে বের করতে হলে ঘরের দরজা ভাংতে হবে। বাহাদুর মালিক ছাড়া অন্য কেউ কাছে বা গায়ে হাত দিলে ক্ষেপে যায়। মালিকের কথা যেন বাহাদুর বুঝতে পারে। মালিক তাকে শুয়া থেকে উঠে দাড়াতে বললে বাহাদুর দাঁড়িয়ে যায়। মালিক ছাড়া অন্য কেউ বাহাদুরের কাছে গেলে তাড়া করে। বাহাদুর এখন জেলার পাইকগাছায় অন্যতম কোরবানির পশু হিসাবে পরিচিতি পেয়েছে। ক্রেতারা প্রতিদিন বাহাদুরকে দেখতে ভিড় করছে। তাছাড়া দর্শনার্থীরাতো রয়েছে। দেশের বড় গরুর মধ্যে বাহাদুর অন্যতম। তার বয়সও ওজনের উপর ভিত্তি করে দাম হাকছেন ২০ লাখ টাকা। বাহাদুর গ্রামে থাকায় তার প্রচার ও পরিচিতি ছড়িয়ে পড়েনি। এজন্য বাহাদুরের নাম ডাক কিছুটা কম। মালিক শেখ সাদেকুজ্জামান বলেন, শখের বসে বাহাদুরকে লালন-পালন করছি। কোরবানি ঈদে তাকে বিক্রি করতে হবে এমনটা না। বাহাদুরের দাম ২০ লক্ষ্য টাকা ধরা হয়েছে। ভালো দাম পেলে বিক্রি করা হবে। আলোচনা সাপেক্ষে দাম কমবেশি হতে পারে। এলাকাবাসী জানান, বাহাদুরের মত এত বড় গরু আগে তারা কখনও দেখেনি। বিভিন্ন এলাকার মানুষ বাহাদুরকে দেখার জন্য ভিড় করছে।