পাবনার ভাঙ্গুড়ায় বৃক্ষ প্রেমিক বেলাল হোসেন খাঁনের উদ্যোগে পৌরশহর ও সদর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ও সড়কের ধারে ১৪০ টি গাছের রোপণ করা হয়। রোপণকৃত বৃক্ষের মধ্যে ছিলো বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।গতকাল শুক্রবার বেলা ১১ টার পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা যুবলীগের সভাপতি ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ, ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম হোসেন ইমরান রানা, মানবিক ভাঙ্গুড়ার সাধারন সম্পাদক সজল খাঁন পাভেল, শেখ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃক্ষ প্রেমিক বেলাল হোসেন খাঁন জানান, ‘গত চার বছর হলো নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন সড়কের ধারে ও গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ কর আসছি। শুধু পরিবেশের কথা চিন্তা করে গাছ লাগানো শুরু করেছি। নিজের এলাকা সবুজ শ্যামলে ভরে থাক এটাই আমি চাই।’