দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদরের শুক্রবারের গরু-ছাগলের হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকার ঘোষিত সামাজিক দুরত্ব বজায় না রেখে বেচাকেনা করতে। কিন্তু কে শোনে কার কথা। মানুষ আর পশু একাকার সয়লাব। অনেককেই হাটের ভিতর ঠেলাঠেলি করে ঢুকতে দেখা যায়। শতকরা ৭৫ ভাগ মানুষের মুখে মাস্ক নাই। বিক্রেতার মুখে একেবারেই নাই। অনেকের মুখে মাস্ক থাকলেও তা থুতনীর নীচে শোভা পাচ্ছে। ঘোড়াঘাট পৌর শহরের বাগেরহাটে সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার হাট বসে। এটি ছিল ঈদুল আযহার প্রথম হাট। স্থানীয় প্রশাসন থেকে বার বার সতর্ক করা হলেও মানুষ জনের মধ্যে সেই সতর্ক বার্তা পালন করতে ও সচেতনা বোধ দেখা যায়নি। গত বছরের তুলনায় এ বছর পশুর আমদানি বেশী। দামও সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্য্ইে আছে বলে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে।