দৌলতপুর বি এল বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের সাবেক প্রফেসর এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রিজভী করিম রুমি'র পিতা মোঃ বজলুল করিম (বি করিম স্যার)
আজ শুক্রবার সকাল ৭ঃ১৫ টায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্মরণীয়, বি করিম স্যার "ব্রজলাল কলেজের ইতিহাস"(বি এল কলেজ) নামক বই এর লেখক ছিলেন।
তাঁর লেখা উল্ল্যেখযোগ্য ও আলোড়ন সৃষ্টিকারী বইয়ের সম্পাদনা করেছেন, যে বইটির নাম ছিল ইতিহাস ও ঐতিহ্যে খুলনার দৌলতপুর। যে বইটিতে তিনি সাবেক দৌলতপুর থানার উল্লেখযোগ্য সরকারি ও বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, এ অঞ্চলের কৃতী ও গৌরবোজ্জ্বল মনীষীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তাঁর সহযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক,সামাজিক ও তাঁর হাতে গড়া জ্ঞান পিপাসু ছাত্র-ছাত্রীবৃন্দ।