পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের সোহাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,পবাখালী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ওরফে আলাউদ্দিন (৫২) বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলেসহ আদ্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে হিরিন্দা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আনোয়ার হোসেনের মৃত্যুতে চাটমোহর উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার,উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।