পাবনার চাটমোহর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট,২ বোতল চোলাই মদ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন,উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মোঃ হাদিস আলী (৪৫) ও তার ছেলে আরিফ হোসেন (২৪) এবং ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া ধুলিপাড়া গ্রামের নগর আলীর ছেলে আলম হোসেন (২৬)।
থানার কর্মকর্তা ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চাটমোহর পৌর শহরের নতুন বাজার জারদিস মোড় থেকে হাদিস আলী ও তার ছেলে আরিফ আলীকে আটক করা হয়। এ সময় আরিফের কাছে ১৫ পিচ ইয়াবা ও হাদিসের কাছে ৫শত মিলিলিটার চোলাই মদ পাওয়া যায়।
এছাড়া উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা নতুনপাড়া গ্রাম থেকে আলম হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ সময় তার সহযোগি আমিরুল ইসলাম পালিয়ে যায়। থানার ওসি আনোয়ার হোসেনের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নেতৃত্ব দেন এসআই সুব্রত দাস,এএসআই মুস্তাফিজ,এএসআই মশিউর। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।