পাবনার চাটমোহর খানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিজ শোবার ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
পরিবারের দাবি সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ হলেন উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের আয়নাল হকের স্ত্রী রিনা খাতুন (২৫)। পারিবারিক লোকজন জানান,কলহের জের ধরে গৃহবধূ রিনা সবার অগোচরে নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে পাবনা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকের্ড হয়েছে।