কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের বড়আন্ধারমানিক গ্রামের মৃত রাম প্রসাদ মৃধার পুত্র বীর মুক্তিযোদ্ধা বল হরি মৃধা(৭২)বার্ধক্য জনিত কারণে ও শ্বাসকষ্ট জনিত রোগে গত ১৬ জুলাই ভোর ০৩টা ৪৫মিনিটে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য নাতী নাতনী ও আত্মীয়স্বজন রেখে যান। গতকাল ১৬ জুলাই শুক্রবার সকাল ১০টায় তাঁকে তারঁ নিজ বাড়ির উঠানে রাষ্টিয় মর্যাদায় গার্ড-অব-অর্নার শেষে তার নিজ বাড়িতেই সমাধি করা হয়। রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড-অব-অর্নার এর সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, কচুয়া থানা কর্মকর্তা ইনচার্জ মো: মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আলহাজ শিকদার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: সাইফুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম,যুগ্ম সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী,বীর মুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায়,বীর মুক্তিযোদ্ধা আ: ছত্ত্র তালুকদার সহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ।