পাবনার সুজানগরে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে জাহিদ হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বস্তাল গ্রামের খবির উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল জানায়, ঐদিন দুপুরে শিশু জাহিদ হাসান বাড়ির সবার অজান্তে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজা খুঁজি করে ঐ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।