পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে এবং সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পৌরসভার ৬‘শ জন দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে পরিবার প্রতি ৫‘শ টাকা করে নগদ ঐ অর্থ বিতরণ করেন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ,লীগ নেতা মাহমুদুজ্জামান মানিক, সুবোধ কুমার নটো, পৌর সচিব গোলাম নবী, কাউন্সিলর জাকির হোসেন, মুশফিকুর রহমান ও পাশু সরদার। এছাড়া এদিন পৌরসভার ১৫০টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২০কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। #