পাবনার সাঁথিয়ায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাঁথিয়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ব্যাংক কার্যালয়ে সামাজিক দায়বদ্ধতা এর আওতায় করোনা ভাইরাস সংক্রমন জনিত কারণে পল্লী উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ব্যাংকের এফএ ভিপি ও শাখা প্রধান আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও আরডিএস প্রকল্প কর্মকর্তা ফারুক উদ্দিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ও জোড়গাছা ডিগ্রি কলেজের প্রভাষক জালাল উদ্দিন। আরো বক্তব্য দেন,ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা আলতাফ হোসেন, প্রিন্সিপাল কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় এলাকার সুধীজন ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের ফিল্ড কর্মকর্তা এমরানুল হোসাইন।