খুলনার কয়রায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির চেয়ারম্যান এইচ,এম এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকি পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জাতীয়পার্টির সভাপতি শেখ ছদর উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপা নেতা শামস উদ্দীন আহমেদ, গাজী আঃ সালাম, মোঃ আবুল কালাম আজাদ, মনজুর হোসেন লাবলু, মাওলানা আঃ রহিম, ডাঃ মোহাঃ রুহুল হক, মোঃ হাসানুর রহমান, মোঃ এন্তাজ আলী সরদার, ক্বারী মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শহীদুল্যাহ মিস্ত্রি। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ওলামা পার্টির সভাপতি মাওলানা আঃ রহিম। দোয়া ও আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের কর্মময় জীবনের উপর আলোচনা ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।