খুলনার কয়রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ এর ২য় বর্ষ পূর্তিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। বিশেশ অতিথি ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন খুলনা গেজেটের কয়রা প্রতিনিধি নিতিশ সানা। আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক তরিকুল ইসলাম, সাংবাদিক আনিসুজ্জামান, ইমতিয়াজ উদ্দিন, জিয়াউর রহমান ঝন্টু, আবুল বাশার, মাসুদ রানা, কামাল হোসেন, শহীদুল ইসলাম, সামাজিক সংগঠন আইসিডি’র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক, মানব কল্যাণ ইউনিটের সভাপতি মোঃ আল-আমিন ফরহাদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা ‘খুলনা গেজেট’র এক বছরের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।