ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে করোনার টিকা নিতে লোকজনের ভিড় বাড়ছে। বুধবার সকাল থেকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টিকা নিতে লোকজনের ভিড় দেখা গেছে।আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র সুত্র জানায়,জুলাই মাসের ১৪ তারিখ থেকে করোনার দ্বিতীয় ধাফে প্রথমডোজ চীনের সিনোফার্মেও প্রিথম ডোজের টিকা নিতে লোকজনকে ভীড় করদে দেখা গেছে।।নতুন করে সিনোফার্মের প্রথম ডোজ আশুগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যানকেন্দ্র ৭৫০ ডোজ পেয়েছে। এর মধ্যে বুধবার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে ১৩৮ জন লোক। এ বিষয়ে আশুগঞ্জ স্বাস্থ্য ওি পরিবার কল্যানিকেন্দ্রের কর্মকর্তা ডাক্তার নুপুর সাহা বলেন,করোনা যেহেতু একটি বৈশিক মহামারী।এটি থেকে মুক্তি পেতে হলে টিকা নেওয়া ছাড়া কোন উপায় নেই।তাই তিনি পর্যায়ক্রমে উপজেলার সকলকে টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান এবং সবাইকে টিকা নেওয়ার আহবান জানান।