মাদক কেনার জন্য টাকা দিতে অস্বিকার করায় মাকে নিষ্ঠুৃর ভাবে পিটিয়ে হত্যা করেছে মাদকা সক্ত ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার ১২ জুলাই গাইবান্ধা জেলা শহরের সিংহপুর বোয়ালিয়া গ্রামে। এ ঘটনায় ঘাতক ছেলে সাজ্জাদুল হককে র্যাব গ্রেফতার করেছে। বুধবার সকালে রংপুর ১৩ কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিং কালে এসব কথা জানান র্যাব ১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহাম্মেদ ফেরদৌস।
র্যাব জানায় গাইবান্ধা জেলা শহরের সিংহপুর বোয়ালিয়া গ্রামের মোঃ সাজ্জাদুল হক (২৯) দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। সে ইতোপূর্বে বহুবার তার বাবা-মাকে মাদকের টাকার জন্য মারপিট করেছে। তার বাবা একজন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য। গত গত ১২ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে মাদকাসক্ত অবস্থায় মাদক কেনার জন্য টাকা তার মায়ের কাছে টাকা চায় । টাকা দিতে অস্বিকার করায় সে তার মা খাদিজা বেগমকে নিষ্ঠুরভাবে নাকে, মুখে স্বজরে আঘাত করে এবং বুকে অনবরত লাথি মারে। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন গুরতর আহত অবস্থায় খাদিজা বেগমকে হাসপাতালে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় রাতেই তিনি মারা যান। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। যার নম্বর ১১ তারিখ ১৩.০৭.২১ইং।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ সাজ্জাদুল হক তার মা খাদিজা বেগমকে হত্যা করার কথা স্বীকার করেছে। আসামীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধিন বলে র্যাব অধিনায়ক জানান।