দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোয়াটি গ্রামের পশ্চিম পাড়ায় ( চার বাড়ি মসজিদ সংলগ্ন) রেলওয়ে কর্মকর্তার বাড়িতে দূর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে, খোঁজ নিয়ে জানা যায় যশোর নাভারন রেলওয়ে স্টেশনের ইনচার্জ কবির শেখ কর্মস্থলে যাতায়াত, সন্তানদের লেখাপড়া ও স্থানীয় বিবাদের কারণে তিনি পরিবার নিয়ে গত চার মাস যাবত খুলনা নগরীর ফুলবাড়িগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ১১ই জুলাই সকালে তাঁর স্ত্রী শ্যামলী বেগম গ্রামের বাড়ি লাখোয়াটী পশ্চিম পাড়ায় যেয়ে দেখতে পান তাঁর প্রত্যেকটা ঘরের তালা এবং আলমারি ভাঙ্গা। তিনি অভিযোগ করে বলেন কে বা কাহারা তাঁর তালাবদ্ধ বাড়ির আলমারির ভিতরে থাকা সাড়ে সাত ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষাধিক টাকা এবং ঘরের অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। এই ব্যাপারে মোঃ কবির শেখ দিঘলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো বলেন, এই ঘটনার কিছুদিন পূর্বে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে নদী পার হয়ে এপার না আসার হুমকি দেন কবির শেখ। ওই কবির শেখ বারাকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গাজী জাকির হোসেনের অনুসারী বলে জানা গেছে।