পাবনার সুজানগরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। তিনি মঙ্গলবার সকালে উপজেলার ভায়না ইউনিয়নের কাঠালবাড়ীয়া এবং সাতবাড়ীয়া ইউনিয়নের মোজাইতপুর এলাকায় ২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া সেমিপাকা ঐ ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রধানমন্ত্রীর দেওয়া দৃষ্টিনন্দন ঐ ঘরের মর্যাদা রক্ষা করতে সুবিধাভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের প্রতি আহবান জানান। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।