পাবনার সুজানগরে করোনায় আক্রান্ত হয়ে সুরেশ কুন্ডু (৭০) নামে এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭ব্যক্তির মৃত্যু হলো। মঙ্গলবার বিকালে তিনি সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মৃত বিশিষ্ট ব্যবসায়ী সচিন্দ্রনাথ কুন্ডুর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আব্দুল্লা হেল বাকী জানায়, গত দুই সপ্তাহে আগে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যান্টিজেনের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। এর পর থেকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ঐদিন তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ার এক পর্যায়ে তিনি মারা যান।