নড়াইলের কালিয়ার নবাগত ইউএনও মো. আরিফুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি বৈশ্বিক এই মহামারিকালে জনসচেতনতা সৃষ্টিসহ লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে তিনি সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় তার নিজ কার্যালয়ে কালিয়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে ওইসব কথা বলেন।
এ সময় তিনি সরকারি সহায়তা ও অনুদান যাতে সঠিক ভাবে হতদরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের মাঝে বিতরণ করা যায় সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, সহ সভাপতি গোলাম মোর্শেদ, মো. ওয়ারেশ হোসেন ও এম এম মাসুম রেজা, সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী, যুগ্ম সম্পাদক শরীফ নাসির মাহমুদ ও এম এম ওমর ফারুক, কোষাধ্যক্ষ রাশেদ কামালসহ সাংবাদিক কাজী শরিফুল ইসলাম, মো. মাহফুজুর রহমান, মো. আফজাল হোসেন, মো. বাবর আলী, আবদুল করিম স্বপন, মো. হাসিবুর রহমান, মো. জিহাদুল ইসলাম, মো. খায়রুর ইসলাম ও মো. রাসেল শেখ প্রমূখ। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে ইউএনওর কাছে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা দাবি করেছেন।