কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর মোল্লা বাড়ীর উদ্যোক্তা মীর হোসেন মোল্লা, যিনি একাধারে একজন আদর্শ কৃষক, একজন উদ্যোক্তা ও সফল জনসেবক। তিনি মদনপুর সিআইজি ফসল সমবায় সমিতির সভাপতি। কৃষির পাশাপাশি তিনি গড়ে তুলেছেন মোল্লা এগ্রো এ- ডেইরি ফার্ম, মোল্লা মৎস খামার। এছাড়াও তার রয়েছে স্থানীয় বক্সগঞ্জ বাজারে মোল্লা স্টোর নামে একটি কনফেকশনারী দোকান। তার ফার্মে রয়েছে অর্ধশত গরু ও ছাগল। তিনি ডাল, তৈল ও মসলা বীজ উৎপাদনে অবদানের জন্য চলতি বছরে জেলায় ৪র্থ স্থান অর্জন করে কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তর থেকে পেয়েছেন ক্রেস্ট ও সনদ। এর আগেও তিনি গুটি ইউরিয়া প্রায়োগ করে সফলতা অর্জন করায় পুরস্কিত হন।
মীর হোসেন মোল্লা মদনপুর গ্রামের মরহুম সামছুল হক মোল্লার ছেলে। তিনি নাঙ্গলকোট উপজেলা আওয়ামীযুবলীগ সদস্য ও বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি, বক্সগঞ্জ উচ্চবিদ্যালয় অভিভাবক সদস্য, বাজার ও মাদ্রাসা মসজিদ কমিটির সহসভাপতি, মদনপুর ফারুকীয়া তালিমুল কুরআন নুরআনী মাদরাসার সহসভাতি হিসেবে এলাকায় জনসেবা করে যাচ্ছেন।
মীর হোসেন মোল্লা বলেন, আমি একজন কৃষক, কৃষিতে অবদানের স্বীকৃতি স্বরুপ সরকারী ভাবে ২ বার পুরস্কৃত হয়েছি। পাশাপাশি আমি মৎস, এগ্রো ও ডেইরিতেও পেয়েছি ব্যাপক সফলতা। আমি চলতি বছরে নাঙ্গলকোট উপজেলা খাদ্য অধিদপ্তরে ২৫০মণ ধান বিক্রি করেছি। আমার ডেইরি খামার থেকে আমি প্রতিদিন ৩০ লিটার দুধ এলাকায় বিক্রি করে আসছি। আমাকে অনুস্মরণ করে এলাকার অনেক বেকার যুবক নিজেরাও কৃষিতে অনুপ্রাণিত হচ্ছে।