খুলনার পাইকগাছায় দীর্ঘদিন পলাতক থাকা ২ বছরের সাজা প্রাপ্ত আসামি মশিয়ার রহমান সরদারকে পুলিশ আটক করেছে। সে উপজেলার বিরাশি গ্রামের হাসেম সরদারের ছেলে। জি আর ৪১/১৮ পেনাল কোর্ড ৪০৬ ধারা মামলায় পাইকগাছা আদালতে তার সাজা হয়। মঙ্গলবার রাতে গোপণ সংবাদে তার বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে বলে ওসি এজাজ শফী জানান।