সাতক্ষীরায় ফোন দিলেই বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌছে দিবে ছাত্রলীগ। এমনই ঘোষণা দিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে সর্বস্তরের জনগণের অক্সিজেন সংকট নিরসনে উদ্বোধন করা হয়েছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক।
বুধবার (১৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান নিশান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি অর্ণব সাঈদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন কুমার শীল, আবু আল সাঈদ প্রমুখ।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাতির জনকের দৌহিত্র শেখ তন্ময় এমপির সহযোগিতায় ‘হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌছে যাবে আপনার বাড়ি’ স্লোগানে সাতক্ষীরার সর্বস্তরের মানুষের অক্সিজেন সংকট নিরসনে ছাত্রলীগ পাশে থাকবে। ২৪ ঘণ্টা মানুষকে এ সেবা দিতে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। খোলা হয়েছে হটলাইন। ফোন দিলেই বিনামূল্যে অক্সিজেন বাড়ি বাড়ি পৌছে দিবে ছাত্রলীগের কর্মীরা। প্রাথমিকভাবে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত করা হয়েছে। এধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।