সাতক্ষীরায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে একজন। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গত ১৩ জুলাই সোমবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত: ৪৪০ জন।
এদিকে সাতক্ষীরায় আবারো কমেছে করোনা সংক্রমনের হার। গত বুধবার সকালের আগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৩২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১০ দশমিক ৩৯ শতাংশ। এর আগের দিন ছিল শনাক্তের হার ২০ দশমিক ৭৩ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা: জয়ন্ত কুমার সরকার বুধবার দুপুরে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে মারা গেছে আরো ৮ জন। মোট ৩২৪ টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে সামেক হাসপতালের আরটি পিসিআর ল্যাবে ১০২ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়। বাকী ২২২ টি নমুনা র্যাপিড এন্টিজেন্ট কিটে পরীক্ষা করা হয়। সেখানে আরো ৩১ জনের করোনা সনাক্ত হয়।
তিনি আরও বলেন, সোমবার ১৩ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬১১ জন। জেলায় মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৪৫ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১১৮৭ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৭ জন। এদের মধ্যে সামেক হাসপাতাল ও সদর হাসপাতালে ২৮ জন ও বেসরকারি হাসপাতালে ৯ জন ভর্তি অছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১১৫০ জন।
উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৫৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৫০ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রয়েছে ১০৯ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ৬৫ জন। জেলায় ১৩ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৯ জন এবং উপসর্গে মারা গেছেন অন্তত: ৪৪০ জন।