পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা মিলে ২৪ হাজার ২৫৫টি দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবার ১০ কেজি করে চাল পাবে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম ভালনারেবল গ্রুফ ফিডিং (ভিজিএফ) কর্মসুচির আওতায় এসব পরিবার পাবে।
পার্বতীপুর পৌর সভার মেয়র এজেডএম মেনহাজুল হক জানিয়েছেন, ভিজিএফ কর্মসূচির আওতায় পৌরসভার নয়টি ওয়ার্ডে ৪৬২১ জন দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারকে দেয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি রাসেল মন্টু জানান, পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নে ১৯ হাজার ৬৩৪টি এবং পৌরসভায় ৪ হাজার ৬২১ জন সুবিধাভোগী পরিবার এর আওতায় আসবে। এরমধ্যে বেলাইচন্ডি ইউনিয়নে ২ হাজার ৩৯৬, মন্মথপুর ইউনিয়নে ১ হাজার ৯১১, রামপুর ইউনিয়নে ২ হাজার ১৬১, পলাশবাড়ী ইউনিয়নে ২ হাজার ৫১৯, চন্ডিপুর ইউনিয়নে ১ হাজার ৭৩১, মোমিনপুর ইউনিয়নে ১ হাজার ৬৮১, মোস্তফাপুর ইউনিয়নে ১ হাজার ৬৩৪, হাবড়া ইউনিয়নে ১ হাজার ৭৯৩, হামিদপুর ইউনিয়নে ১ হাজার ৮০৬ ও হরিরামপুর ইউনিয়নে ২ হাজার ২জন। এজন্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় ১৯৬ মেট্রিক টন বিপরীতে ৩৪০ কেজি চাল বরাদ্দ দিয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে পৌরসভার মেয়র ও উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনকে সুবিধভোগীদের মাঝে কার্ড প্রতি ১০ কেজি করে চাল বিতরন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।