কেশবপুরে করোনা উপসর্গে এক জনের মৃত্যু হয়েছে। অপর দিকে ২০ জনের করোনা টেষ্টে ১২ জনের করোনা পজেটিভ হয়েছে। উপজেলা প্রশাসন থেকে আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে।উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা ইউনিটে ১৩ জন রোগি ভর্তি আছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,পৌরসভার ব্রম্মকাঠি এলাকার এলছান আলী মোড়লের ছেলে আনসার আলী মোড়ল(৫৫) নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছে। এছাড়া ২০ জনের করোনা টেষ্টের রির্পোটে ১২ জনের করোনা পজেটিভ রির্পোাট হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন করোনা রোগী ভর্ত্তি আছে। সব মিলিয়ে কেশবপুরে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দুপুরের লকডাউনে ব্যবসা প্রতিণষ্ঠান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।