গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ১৩ জন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে মঙ্গলবার ভর্তি রয়েছেন ১৬৫জন এবং ইয়েলো জোনে ৬১।
এদিকে, মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৮৪৮ নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। মঙ্গলবার শনাক্তের হার ৩২.৭৪।
যশোরে এ পর্যন্ত করেনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫ হাজার ৮শ৮৯ জনে।