রংপুর সিটি করপোরেশেনের বাসিন্দাদের মাঝে টীকা প্রদান শুরু হয়েছে। মাত্র ১২ হাজার মর্ডানের করেনার টিকা দিয়ে মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে সকাল থেকে শত শত নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে।
রংপুর সিটি করপোরেশনের ১০ লাখের অধিক মানুষ বাস করে। সেখানে মাত্র ১২ হাজার ডোজ টিকা এসেছে। ইতোমধ্যে ২৫ হাজারেরও বেশী মানুষ রেজিষ্ট্রেশন করেছে। রংপুর সিটি করপোরেশনের বাসিন্দা ছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও টিকা দিতে এসেছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক সৌািমক ও আলফাজ জানান টিকা না নিলে বিশ্ববিদ্যালয় খুলবেনা বলে বলা হয়েছে। এরইমধ্যে তাদের জীবন থেকে দেড় বছর চলে গেছে। সেশনজট দীর্ঘ হচ্ছে। সে কারণে তারা টিকা দেবার জন্য রেজিষ্ট্রেশন করেছে এবং মঙ্গলবার টিকা দেবার জন্য তাদের বলা হয়েছে।
রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা, কামরুজ্জামান জানান, আপাতত ১২ হাজার ডোজ টিকা এসেছে দ্বিতীয় ডোজের জন্য আবারো ১২ হাজার ডোজ টিকা আসছে।