পাবনার সুজানগরে ৫‘শ জনের নমুনা পরীক্ষা করে ১৭৯জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলার মানিকদীর, দুর্গাপুর ও চলনা গ্রামে ৩জনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আব্দুল্লা হেল বাকী জানায়, গত ১জুন থেকে চলতি জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত সুজানগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামের ৫‘শ জন মানুষের শরীরে করোনার নমুনা পরীক্ষা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যান্টিজেনের মাধ্যমে করা নমুনা পরীক্ষার ফলাফলে ১৭৯জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করা ওই ৩ব্যক্তির মৃত্যু হয়। অন্য ১৭৬জনের মধ্যে ১‘শ জন সুস্থ্য হয়ে উঠেছেন এবং বাকি ৭৬জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদ।